![]() |
ছবি: সংগৃহীত |
জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী ধর্ম নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যকারীদের বিরুদ্ধে জিহাদের ডাক দিয়েছেন।
তিনি বলেন, দেশের অভ্যন্তরে কিছু অসৎ ব্যক্তি জনগণের মাঝে বিভেদ সৃষ্টি করতে চায়, কিন্তু ঐক্যবদ্ধ থাকলে তাদের এই ষড়যন্ত্র কখনো সফল হবে না।
লালমনিরহাটের রেলওয়ে শহীদ সোহরাওয়ার্দী ময়দানে আয়োজিত এক তাফসীর মাহফিলে এসব কথা বলেন আজহারী।
ড. আজহারী বলেন, "ইসলাম একটি শান্তির ধর্ম, যা অমুসলিমদের জানমাল ও সম্পদের সুরক্ষার কথা বলে। যারা ধর্ম নিয়ে তাচ্ছিল্য করে এবং আমাদের ঐক্যে ফাটল ধরাতে চায়, তারা আমাদের শত্রু। তবে সাধারণ অমুসলিমরা নয়; তারা মানবিক দিক থেকে আমাদের ভাই।"
তিনি আরও বলেন, "বাংলাদেশে আবহমানকাল থেকে সব ধর্মের মানুষ মিলে মিশে বসবাস করছে। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান—সবাই এ দেশের গর্ব। কিছু দুষ্টু লোক আমাদের এই সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করে। কিন্তু আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, কোনো ষড়যন্ত্রই সফল হবে না।"
মাহফিলটিতে লাখ লাখ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। ভোর থেকেই বিভিন্ন জেলা থেকে নারী-পুরুষের ঢল নামে। জোহরের নামাজের পর মাহফিল শুরু হয়। ড. আজহারী ইসলামের আলোকে শান্তিপূর্ণ সহাবস্থান এবং সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন।

0 Comments