খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ীদের বাড়িতে অগ্নিসংযোগ ও সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আদিবাসী শিক্ষার্থীরা। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তারা এ মানববন্ধন করেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘অন্যায়ের প্রতিবাদ করলে, আদিবাসীদের অধিকার আদায়ে কথা বললে আমাদেরকে সন্ত্রাসী আখ্যায়িত করা হয়। খাগড়াছড়ির দীঘিনালার ঘটনাকে কেন্দ্র করে উগ্রপন্থী কিছু সেটেলার বাহিনীর উস্কানিতে পাহাড়িদের ঘর-বাড়ি, দোকানপাটে অগ্নিসংযোগ ও হামলা করা হয়েছে। যারা এসব ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতার আনার জন্য সরকারে প্রতি জোর দাবি জানাচ্ছি।’